রাজশাহীতে সমবায় নারী নেতৃত্ব বিকাশ ও অভিজ্ঞতা বিনিময় সম্মেলন

প্রকাশিত: জুন ১১, ২০২৬; সময়: ১২:৩০ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সমবায় নারী নেতৃত্ব বিকাশ ও অভিজ্ঞতা বিনিময় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মোকলেছুর রহমান।

সম্মেলনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নূরুন নাহার। তিনি তার বক্তব্যে সমবায়ভিত্তিক টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং অংশীদারিত্বমূলক উদ্যোগ জোরদারের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে আগামীতে নারী উন্নয়নে আরো কাজ করা হবে উল্লেখ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা আবু সাইফ ও নওগাঁ জেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ -হিল-আবিদ। এছাড়াও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার হারুন-অর-রশিদ , প্রোগ্রাম অফিসার আশরাফুল ইসলাম ও রেজা-ই-রাব্বি হিমেল সহ অন্যান্য প্রোগ্রাম অফিসারগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রায় ৪০ জন নারী সমবায় নেতা এবং বিভিন্ন বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তাদের সফল অভিজ্ঞতা ও উত্তম চর্চা (Best Practices) উপস্থাপন করেন, যা ভবিষ্যতে সমবায় কার্যক্রম আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা হয়।

সম্মেলনে সমাপনী বক্তব্য প্রদান করেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডিরেক্টর অব প্রোগ্রামস ডেভিড গোমেজ । তিনি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে সমবায় খাতকে আরও এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।

এই সম্মেলনের মাধ্যমে সমবায় নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি, নেটওয়ার্কিং এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন