রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে উপকৃত হবে ৩ লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় রাজশাহী সিভিল সার্জন ডা. এস আই এম রেজাউল করিম উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৪৮ জন শিশুকে নীল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬৯ হাজার ৪৬৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন পরিচালনায় জেলার ১০টি স্থায়ী ও ১,৭৭৮টি অস্থায়ী কেন্দ্র এবং ৩,৫৭৬ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।




