রাসিক প্রশাসকের সঙ্গে জাসাস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নগর ভবনে মতবিনিময়, সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে সহযোগিতার প্রত্যাশা

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬; সময়: ৩:৪২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহানগর ও পবা উপজেলা জাসাসের নেতারা।

শনিবার (৪ জুলাই) সকালে রাজশাহী নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাসাস নেতৃবৃন্দ রাজশাহীর সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিল্পী-সাহিত্যিকদের সম্পৃক্ততা এবং সংস্কৃতিবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এ সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহীর সাংস্কৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ করার বিষয়ে মতবিনিময় হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নগরীর উন্নয়ন ও সংস্কৃতিচর্চার প্রসারে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সমাজ ও সংস্কৃতির ইতিবাচক বিকাশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মহানগর ও পবা জাসাসের নেতৃবৃন্দ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন