আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন আব্দুল আওয়াল মোহনপুর (রাজশাহী)

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬; সময়: ৭:২১ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজটির উপাধ্যক্ষ মো. আব্দুল আওয়াল।

গত শনিবার (১১ জুলাই) কলেজ প্রাঙ্গণে বিদায়ী অধ্যক্ষ আরসুজ্জামান মালেককে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর রোববার (১২ জুলাই) কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মো. আব্দুল আওয়াল ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, মো. আব্দুল আওয়াল রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও পরিচিত। এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহনপুর উপজেলা শাখার আমীর। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত তিনি। তাঁর নতুন দায়িত্ব গ্রহণে শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন