ফুঁ-দিয়ে গোল, জিতুন ২ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক: শুধু ফুঁ দিয়েই বল জালে পাঠাতে পারলেই মিলবে নগদ ২ লাখ টাকা! এমনই ব্যতিক্রমী ও রোমাঞ্চকর আয়োজন নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে আকিজ প্লাম্বিং পাইপ ফুটবল টুর্নামেন্ট, যা ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ সৃষ্টি করেছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টায় রাজশাহীর ভদ্রা মোড়ে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠে এই ভিন্নধর্মী প্রতিযোগিতার। উদ্বোধনের পর থেকেই খেলাটি ঘিরে দর্শকদের ভিড় ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
আয়োজকরা জানান, প্রাথমিক পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০টি দল অংশ নিচ্ছে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে ১২টি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ মোট ২৪টি দল ঢাকায় অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালে খেলার সুযোগ পাবে। ঢাকায় খেলোয়াড়দের যাতায়াত, ফাইভ স্টার হোটেলে থাকা-খাওয়া এবং অন্যান্য সব ব্যয় বহন করবে আকিজ গ্রুপ।
পুরস্কারও রাখা হয়েছে আকর্ষণীয়। চ্যাম্পিয়ন দল পাবে নগদ ২ লাখ টাকা, রানার্স-আপ ১ লাখ টাকা এবং সর্বোচ্চ গোলদাতার জন্য রয়েছে আরও ১ লাখ টাকা পুরস্কার।
টুর্নামেন্টের পাশাপাশি আকিজ গ্রুপ তাদের জনপ্রিয় ‘আকিজ প্লাম্বিং পাইপ’-এর বিভিন্ন বৈশিষ্ট্যও তুলে ধরে। সম্পূর্ণ জার্মান প্রযুক্তিতে তৈরি থ্রেডলেস (Thread-less) এই পাইপের সঙ্গে রয়েছে সোয়ারেজ লাইনের জন্য SWR পাইপ এবং বোরিং পাইপ, যা ইতোমধ্যে বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, শতভাগ ফুড-গ্রেড রেজিন দিয়ে তৈরি এবং বিশ্বখ্যাত NSF সার্টিফায়েড এই পাইপ সম্পূর্ণ সীসামুক্ত (Lead-free) হওয়ায় পানির জন্য নিরাপদ। ‘বিল্ডিং যতদিন, আকিজ পাইপ ততদিন’—এই স্লোগানে পণ্যের জন্য দেওয়া হচ্ছে লাইফটাইম গ্যারান্টি। গত পাঁচ বছরে পণ্যটি ব্যাপক আস্থা অর্জন করেছে এবং শুধু গত মাসেই সারাদেশে ২০ কোটি টাকার বেশি বিক্রি হয়েছে। বর্তমানে এটি বিদেশেও রপ্তানি হচ্ছে।
আকিজ গ্রুপের রাজশাহী এরিয়ার সেলস ম্যানেজার মোহাম্মদ জিলাল হোসেন বলেন, “ফুটবলের আনন্দ মানুষের আরও কাছে পৌঁছে দিতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। একই সঙ্গে গ্রাহকদের কাছে বিশ্বমানের প্লাম্বিং সমাধান পৌঁছে দেওয়ার লক্ষ্যেও আমরা কাজ করে যাচ্ছি। রাজশাহী অঞ্চলের পাঁচটি জেলায় আমাদের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।”
ব্যতিক্রমী এই আয়োজন প্রমাণ করেছে, প্রচারণাও হতে পারে বিনোদনের অংশ। খেলার উত্তেজনা, আকর্ষণীয় পুরস্কার এবং উদ্ভাবনী ধারণার সমন্বয়ে রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের এই ফুটবল টুর্নামেন্ট ইতোমধ্যেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।




