ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপির শোক কর্মসূচি

জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ; মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬; সময়: ১১:০১ am | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সোমবার (১৩ জুলাই) এক দিনের শোক কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। পরে মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এছাড়াও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক কর্মসূচিতে অংশ নেন।

নেতৃবৃন্দ মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন