নদীতে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু
প্রকাশিত:
জুলাই ১৬, ২০২৬; সময়: ৩:০৪ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক: নরসিংদীর রায়পুরায় নদীতে গোসল করতে নেমে একসঙ্গে চার শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-তাবিয়া (১৩), জান্নাত ইসলাম (৯), আশেয়া (৯) ও সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, মাদ্রাসা থেকে ফেরার পথে ৬-৭ শিশু নদীতে গোসল করতে নামে। একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অন্যরাও ডুবে যায়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিখোঁজ আরেক শিশুর মরদেহও উদ্ধার করা হয়।




