হিট অ্যাকশন ডে উপলক্ষে রেড ক্রিসেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীতে লুডু ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা, তাপপ্রবাহে সচেতনতার আহ্বান

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬; সময়: ৯:৩৮ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে হিট অ্যাকশন ডে-২০২৬ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত লুডু ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে রাজশাহীর নওদাপাড়া হামিদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের সচেতন করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে লুডু ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, হিট অ্যাকশন ডে-২০২৬ উপলক্ষে তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষামূলক ও অংশগ্রহণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে নিরাপদ আচরণ ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন