একরামুল হত্যা মামলায় সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন

২০১৮ সালের টেকনাফের বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু।

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬; সময়: ৯:১২ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : ২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যা মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম নতুন করে আলোচনায় আসে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন একরামুলের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো।

উল্লেখ্য, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আরোপিত নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই বাংলাদেশি কর্মকর্তার একজন ছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং অন্যজন ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন