বগুড়ায় দুর্ঘটনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩; সময়: ৩:৫২ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক :  বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বগুড়ায় দুর্ঘটনায় পড়ছে। রোবরার দুপুর ১টার দিকে বগুড়া বিমানবন্দরের পাশে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়।

তবে ওই উড়োজাহাজের পাইলটরা সুস্থ আছেন জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, “বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়।”

স্থানীয় এক বাসিন্দা জানান, সবুজ রঙের বিমানটি হঠাৎ গাছপালা ভেঙে মাটিতে এসে পড়ে। খবর পেয়ে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

ওই বিমানে পাইলটসহ দুজন ছিলেন। বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন বলে কাহালু থানার ওসি মাহমুদ হাসান জানান।

তিনি বলেন, “ট্রেনিং বিমানটি কাহালু এলাকায় ভেঙে পড়লে বগুড়া বিমান বন্দর থেকে আমাদের জানানো হয়।দুর্ঘটনার স্থানটি বিমান বাহিনীর লোকজন ঘিড়ে রেখেছে। সেখানে আমাদের কিছু করনীয় নাই।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন