তাড়াশে মসজিদ কমিটি বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩; সময়: ৬:৩৭ pm | 
খবর > আঞ্চলিক

নূর ইসলাম রোমান, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহেষরৌহালী গ্রাম মসজিদের ক্যাশের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। জানা যায়, উক্ত গ্রামের মসজিদ কমিটি কর্তৃক ক্যাশের প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ঐ গ্রামের সকল পেশাজীবি মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঐ গ্রামের মসজিদ কমিটির ক্যাশিয়ার মোঃ ওয়াহাব ফকির মোবাইলে ফোনে জানান আমি মসজিদের ক্যাশিয়ার কিন্তু আমার কছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ আরও অনেকে মসজিদের কোনো ক্যাশ জমা দেয়নি। বরং মসজিদের সাধারণ সম্পাদক মোঃ জয়েন উদ্দিন ফকিরের কাছে ২০২২ সালের ১১ লাখ টাকা জমা রাখে অত্র গ্রামের প্রধান মাতব্বরসহ গ্রামবাসী। সেই টাকা নিজ হাতে জয়েন উদ্দিন ফকির ভাগাভাগি করে ৪ লাখ টাকা দেন মসজিদের আরেক সদস্য ও ৩নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিনের হাতে।

কিন্তু সে টাকাও নির্বিচারে একাই আত্মসাৎ করেন জামাল উদ্দিন। এবং ২ লাখ টাকা দেন ঐ গ্রামের আরেক প্রধান মোঃ শাহিন প্রামাণিকের হাতে। সেই টাকার আজও কোনো হদিস মেলেনি। আর এ কারণে ক্ষিপ্ত উক্ত গ্রামের জনগণ। এ বিষয়ে ঐ গ্রামে যে কোনো সময় ঘটতে পারে বড় দূর্ঘটনা। সেই সাথে হতে পারে আইন শৃঙ্খলার বড় অবনতি।

আরও জানা গেছে, গত-১৩/১০/২৩ ইং তারিখ শুক্রবারে ঐ গ্রামের সর্বস্তরের জনগণ মসজিদ কমিটির বিরুদ্ধে নিজ গ্রামের মসজিদ চত্বরে মানববন্ধন করেছেন। মানববন্ধনে গ্রামবাসী উল্লেখ করেছেন বিগত কয়েক বছরে মসজিদ কমিটি ক্যাশের প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে।

এ ব্যপারে মসজিদ কমিটির সভাপতি মোঃ গোঞ্জের আলীর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে অভিযুক্ত উক্ত মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ জয়েন উদ্দিন ফকিরের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি কথা বলতে নারাজ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন