নিয়োগ দিচ্ছে পেট্রোম্যাক্স এলপিজি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫; সময়: ৪:১৬ pm | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ইন-চার্জ (নারী) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৭ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২৭ জানুয়ারি ২০২৫

পদ ও লোকবল: নির্ধারিত নয়

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৭ জানুয়ারি ২০২৫

আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড

পদের নাম: টেরিটরি সেলস ইন-চার্জ (নারী)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, টি/এ,ডি/এ, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৫

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন