প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫; সময়: ৯:৪১ am | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রজেক্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২১ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ অধ্যয়ন, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়নে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার এবং এমএস অফিস প্যাকেজ ব্যবহারের দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর

কর্মস্থল: সুনামগঞ্জ (তাহিরপুর)

বেতন: ৮০,০০০-৯০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, বছরে ১টি উৎসব বোনাস প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৫।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন