প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ

পদ্মাটাইমস ডেস্ক: বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-তে নবম গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন প্রতিষ্ঠানের জন্য। মোট ২ পদে ১২ জন নেওয়া হবে।
নিয়োগের বিবরণ:
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)
১. পদ: কাউন্সিলর কাম ইন্সপেক্টর (সোশ্যাল)
পদসংখ্যা: ৯টি
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
২. পদ: কাউন্সিলর কাম ইন্সপেক্টর (এনভায়রনমেন্ট)
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
অন্যান্য তথ্য
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
যোগ্য প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই
কর্মস্থল: ঢাকা
বয়সসীমা:
সাধারণ প্রার্থী: ১৮–৩২ বছর (১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে)
বিভাগীয় প্রার্থী: সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত
আবেদন প্রক্রিয়া
আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৫
আবেদনের শেষ সময়: ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে ফরম পূরণ করতে হবে (লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন) https://content.thedailycampus.com/assets/file_manager/source/Lotus%20(Jobs)/Lotus%20Job%201/BEPZA.pdf
আবেদন ফি:
সাধারণ প্রার্থী: ২২৩ টাকা
অনগ্রসর শ্রেণির প্রার্থী: ৫৬ টাকা
ফি টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদনপত্র জমাদানের ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস করে পরিশোধ করতে হবে।




