ট্রাম্প নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬; সময়: ১২:২৭ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) ভাষণ দেওয়ার পর এক অনুষ্ঠানে নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করেছেন।

ট্রাম্প বলেন, “সাধারণত তারা বলে আমি একজন ভয়াবহ একনায়ক ধরনের মানুষ। হ্যাঁ, আমি একজন স্বৈরশাসক। কিন্তু মাঝে মাঝে আপনাদের একজন একনায়কের প্রয়োজন হয়!”

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন তিনি গ্রিনল্যান্ড দখল নিয়ে কানাডা ও ইউরোপের দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছিলেন। তবে তিনি পরবর্তীতে জানিয়েছেন, সামরিক শক্তি প্রয়োগের কোনো পরিকল্পনা নেই এবং শুল্ক আরোপের হুমকিও আপাতত সরিয়ে দিয়েছেন। তিনি আর্কটিক অঞ্চলের দ্বীপটির জন্য কাঠামোগত চুক্তির সম্ভাবনাও দেখছেন।

ট্রাম্পের একনায়কসুলভ মন্তব্যের প্রতিফলন ইতিমধ্যেই বিশ্বের অন্যান্য স্বৈরশাসকদের প্রতি তার প্রশংসার মধ্য দিয়ে দেখা গেছে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুবই বুদ্ধিমান’ ও ‘শক্তিশালী নেতা’ হিসেবে অভিহিত করেছেন এবং ২০২২ সালে ইউক্রেনে পুতিনের আক্রমণকেও ‘চমৎকার’ বলে প্রশংসা করেছিলেন।

এর মধ্যেও তার হঠাৎ সুর নরম করা ইউরোপীয় ও কানাডীয় নেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে, তবে ট্রাম্পের অনিশ্চিত পররাষ্ট্রনীতি ও ‘একনায়ক’ মন্তব্য নিয়ে সংশয় এখনো রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন