রাজশাহীতে আহত বৃদ্ধের পাশে যুবদল নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা এলাকার রায়পাড়া মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকার মোশাররফ (৬০) নামের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রায়পাড়া মোড় এলাকায় রাস্তায় পড়ে ছিলেন। আহত অবস্থায় তিনি অসহায়ের মতো সাহায্যের জন্য আহাজারি করছিলেন।
এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে রাজশাহী মহানগর যুবদলের অন্যতম সদস্য মোহাম্মদ রবিন হোসেন এবং আরাফাত রহমান কিরা পরিষদ রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেনের। তারা তাৎক্ষণিকভাবে আহত বৃদ্ধকে উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন এবং চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালে আহত ব্যক্তির চিকিৎসা কার্যক্রমে সহযোগিতার জন্য উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব খালিদ খান।
যুবদল নেতাকর্মীরা জানান, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নির্দেশনায় নগরীর ৩০টি ওয়ার্ড ও সাংগঠনিক আটটি থানায় অসহায়, দুর্ঘটনাকবলিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তারা। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এর আগেও এতাধিক বিভিন্ন মানবিক কাজে দেখা গেছে রাজশাহী মহানগর যুবদলের অন্যতম সদস্য মোহাম্মদ রবিন হোসেনকে।




