আরএমপির দুই থানার ওসির রদবদল
প্রকাশিত:
জুন ২৩, ২০২৬; সময়: ১০:০৭ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশে স্বাক্ষর করেছেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সোমবার (২২ জুন) জারি করা ওই আদেশ অনুযায়ী, এয়ারপোর্ট থানার ওসি মাছুমা মুস্তারীকে নগরীর বোয়ালিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলামকে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক প্রয়োজনেই দুই থানার ওসিকে রদবদল করা হয়েছে।
তিনি বলেন, “দুটি থানার ওসিকে রদবদল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।”




