কর্মী নেবে নাবিল গ্রুপ ও প্রাণ গ্রুপ

পদ্মাটাইমস ডেস্ক : চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। দেশের শীর্ষস্থানীয় দুটি শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপ ও প্রাণ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
নাবিল গ্রুপ তাদের অপারেশনস (ডাল মিল) বিভাগে ‘সিনিয়র ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
অন্যদিকে প্রাণ গ্রুপ তাদের করপোরেট সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটির নিয়োগ কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ২৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ দুটির শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কর্মস্থল, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে আগ্রহী প্রার্থীদের।
নাবিল গ্রুপ
বিভাগের নাম: অপারেশনস (ডাল মিল)
পদের নাম: সিনিয়ার ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার। পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশনে ব্যাচেলর ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: ২-৪ বছর। অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ পাবেন।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিস। প্রার্থীর ধরন: পুরুষ।
বয়সসীমা: ২৫-৪২ বছর। কর্মস্থল: নারায়ণগঞ্জ।
এসিআই লিমিটেডে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতাএসিআই লিমিটেডে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, দুটি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৬।
প্রাণ গ্রুপ
বিভাগ: করপোরেট সেলস।
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ। পদসংখ্যা: অনির্ধারিত।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। অভিজ্ঞতা: উল্লেখ নেই।
কর্মক্ষেত্র: অফিসে। বয়সসীমা: ২৪–৩০ বছর।
কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা। বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে। আবেদনের শেষ সময়: ২৩ জুলাই, ২০২৬।




