এইচএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

প্রকাশিত: জুলাই ১, ২০২৬; সময়: ২:২১ am | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুলাই প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

পদের নাম: সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

অভিজ্ঞতা: পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। তবে বিক্রয় (সেলস) কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দেশের যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে লিখিত পরীক্ষায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন