আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় জয়পুরহাটেও মতবিনিময় সভা করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় শহরের জেলা পরিষদ মার্কেট চত্তরে সাউথ এশিয়ান দলিত ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা করা হয়। এ বছরের প্রতিপাদ্য শিক্ষিত হও, সংগঠিত হও, আন্দোলন করো’।
এসময় সাউথ এশিয়ান দলিত ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের জয়পুরহাট জেলা শাখার সভাপতি দেওয়ান হৈমরন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী ভাষা সংস্কৃতিক ও সাউথ এশিয়ান দলিত ফোরামের উপদেষ্টা নন্দলাল পার্শী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খা, জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি বাবু শ্যামল কুমার সাহা, জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি নূর-ই-আলম হোসেন প্রমুখ।




