জয়পুরহাটে অগ্নিকান্ডে ১০ ঘর পুড়ে ছাই

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩; সময়: ১০:৪৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট পৌর শহরের নতুনহাট শেখপাড়া এলাকায় বসতবাড়িতে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের দুই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুলইসলাম জানান, শনিবার বেলা ১১টার দিকে পৌর শহরের নতুনহাট শেখ পাড়া মহল্লার আবু ছালাম নামে এক ব্যাক্তির টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মুহুর্তে আশপাশের ১০টি ঘরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণের কাজ চলছে, তবে ক্ষয়ক্ষতির পরিমান ১০ লক্ষাধিক হতে পারে বলে দাবী ক্ষক্তিগ্রস্তদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অসাবধানতা বশত আাগুন লাগতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন