আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩; সময়: ৩:৫৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে ৪০০পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে।

বুধবার রাতে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের অদুর থেকে তাদেরকে আটক ও ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় রাতেই আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বান্দাইখাড়া গ্রামে হাটকালু পাড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বান্দাইখাড়া মৃধাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে আকরাম হোসেন মোল্লা (৩৬) এবং একই গ্রামের মাস্টারপাড়া গ্রামের মকছেদুল ইসলাম মুকুলের ছেলে আজিজুল ইসলাম টগর (৫০) কে আটক করা হয়।

আটককালে তাদের নিকট থেকে ৪০০পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় রাতেই আটককৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন