নলডাঙ্গায় ট্রেনে কেটে নারীর মৃত্যু
প্রকাশিত:
এপ্রিল ৭, ২০২৩; সময়: ২:০২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে উপজেলার বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিণে বিপ্রোবেলঘরিয়া মন্ডলপাড়া এলাকার ২৩৬ নং রেল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।




