কচুয়ায় অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩; সময়: ৩:১২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় ২০২২-২০২৩ অর্থবছরে জেলা পরিষদের এডিপির অর্থায়নে শনিবার ডাকবাংলো মিলনায়তনে গরীব ও অসহায় মহিলাদের মঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখির সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন।

এসময় চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, জেলা পরিষদের উচ্চমান সহকারী মুক্তার মজুমদার, ইউপি সদস্য আলাউদ্দিন হোসেন, সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন