অনন্য’র উদ্যোগে পাবনায় দেড় হাজার পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩; সময়: ৯:০২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পাবনা : অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পাবনায় বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, রিকসা শ্রমিক, প্রতিবন্ধী জনগোষ্ঠী ও কর্মহীন অসহায় দেড় হাজার পরিবারের নারী-পুরুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সংস্থার নিজস্ব কার্যালয় শহরের শালগাড়িয়ায় অনন্য সেন্টার ভবনে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুন।

এ সময় পাবনা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, অনন্য’র সহকারী পরিচালক সেলিম আহমেদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপকারভোগী প্রতিবন্ধী বাস চালক নাহিদ খান, পৌর ট্রাফিক পুলিশ বাবুল সরকার, অসহায় দরিদ্র মলিনা খাতুন, সুফিয়া বেগম, ছালমা বেগম জানান, ঈদের আগে এমন খাদ্য সহায়তা পেয়ে সত্যিই অনেক উপকার হলো। এই সময়ে বাজারে জিনিষপত্রের দাম যে পরিমাণ উর্ধ্বগতি তাতে কেনার সামর্থ্য নেই। অনন্যর খাদ্য সহায়তার উদ্যোগ প্রশংসনীয়।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান বলেন, বাস, ট্রাক ও রিক্সা শ্রমিকের পাশাপাশি অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে এমন সহায়তার হাত বাড়িয়ে অনন্য সমাজ কল্যাণ সংস্থা খুব ভাল একটি কাজ করেছে। ঈদের সামনে এমন সহায়তা শ্রমিক গোষ্ঠীর মুখে হাসি ফুটলো। ভবিষ্যতেও যেন তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখেন।

অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুন বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে আছে অনন্য সমাজ কল্যাণ সংস্থা। করোনাকালেও সংস্থার পক্ষ তাদের সহযোগিতা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের মুখে হাসি ফোটাতে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হলো। আমরা মনে করি এটি সামাজিক কাজ। এমন ভাবনা সমাজের বিত্তশালী সবারই ভাবনায় আসা দরকার।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন