শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে রাজশাহী জেলা ছাত্রলীগের আলোচনা

প্রকাশিত: মে ১৮, ২০২৩; সময়: ১২:১১ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জেলা ছাত্রলীগের উদ্যোগে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৭মে) সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর লক্ষীপুর মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে পথসমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মেরাজুল আলম, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, জেলা আওয়ামী লীগ সদস্য শরিফুল ইসলাম, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সামাউন ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার সম্পাদক সোহরাওয়ার্দী পারভেজ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর।
সভাটি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত।

এসময় বক্তরা রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিজয়ে সকলকে কাজ করার আহবান জানান। এছাড়াও শেখ হাসিনার দেশে ফেরার স্মৃতি চারণমূলক আলোচনা করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন