বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আগামীকাল রাজশাহী আসছেন

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩; সময়: ৪:৩৭ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান একদিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার (২২ আগস্ট) রাজশাহী আসবেন। তিনি বেলা পৌনে এগারোটায় সড়কপথে রাজশাহী এসে পৌঁছবেন।

মন্ত্রী বেলা এগারোটায় মহানগরীতে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। বেলা বারোটায় মন্ত্রী রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

এদিন বিকাল পাঁচটায় মন্ত্রী পাবনার (রূপপুর) উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন