শিবগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩; সময়: ১২:০৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জে কৃষকের দঁড়িতে বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামবাসী একটি কলার বাগানে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত কৃষক ছাইদুর রহমান (৪৬) উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া উত্তরপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছাইদুরকে তার শ্বশুরবাড়ির লোকজন ফোন করে রাতেই একই ইউনিয়নের মাঝপাড়া গ্রামে ডেকে নেয়। এ ঘটনার সাথে তার শ্বশুরবাড়ির লোকজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর মোতালেব মিয়া, শ্বাশুড়ি তরু বেগম ও সুলতান মিয়া নামের এক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল।

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত সাপেক্ষে সঠিক আইনী পদক্ষেপ নেয়া হবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন