রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য আমার জানা নেই

পদ্মাটাইমস ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত ফোনালাপের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ হয়েছে কি না, সে বিষয়ে তার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই।
সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন এবং শেখ হাসিনার সঙ্গে সম্ভাব্য যোগাযোগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত সরকার বা রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
এ কারণে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য বা প্রমাণ না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




