প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

সচিব পদমর্যাদায় নিয়োগ, দায়িত্ব পালনে সবার দোয়া চাইলেন বিএনপি নেতা

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬; সময়: ৪:৩০ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। পরে রাশেদ খাঁন নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপনের একটি অনুলিপি প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব দেওয়ায় তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। নতুন দায়িত্ব সততা, নিষ্ঠা ও আস্থার সঙ্গে পালন করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশবাসীর দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে রাশেদ খাঁন সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন এবং রাজনৈতিক কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়কে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন