নন্দীগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩; সময়: ২:৩০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে গলায় ওড়না পেঁচানো রহিমা খাতুন নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রেজাউল করিমের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকইর গ্রামের রেজাউল করিমের মেয়ে রহিমা খাতুন (১৮) রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাত আনুমানিক ১২টার দিকে তার মা ঘরের দরজায় ডাকাডাকি করলে সে কোন সাড়া দেয় না।

তার মা দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সাথে ওড়না পেঁচানো মরদেহ দেখতে পায়। পরে চিৎকার দিলে স্থানীয়রা এসে রহিমা খাতুনে নিচে নামায়।

এরপর তারা দেখে রহিমা খাতুনরের মৃত্যু হয়েছে। রহিমা খাতুন নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজে চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিলো।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গত রাতে রহিমা খাতুন মারা গেলেও তারা আজ শনিবার সকালে পুলিশকে জানায়। এছাড়া মরদেহটি নিজেরাই নামায়। আমরা জানতে পেরেছি তার পিতা-মাতার মধ্যে কলহ ছিলো।

সেকারণেই রহিমা খাতুন আত্মহত্যা করে। তার ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেমেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন