মোহনপুরে নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩; সময়: ৮:১৩ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : মোহনপুরে নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে নতুন ভবনের ফলক উন্মোচন করে মিলাদ মাহফিল করা হয়।

এরপর পায়রা ও বেলুন উড়ানোর হয়। পরে ভবন পরিদর্শন শেষে উক্ত চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দাকা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম, সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস, থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডল, উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যানগণসহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।

আলোচনা সভায় সরকারের উন্নয়ন ও উপজেলা পরিষদের কার্যক্রম নিয়ে আলোচনা করেন তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন