গোদাগাড়ীতে হাইব্রিড টমেটো রাজকুমারের মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে থায়ল্যান্ড থেকে আমদানিকৃত হাইব্রিড টমেটো রাজকুমার এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রফিক সীডস এর আয়োজনে সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার সিতলপুর মাঠে এই দিবস অনুষ্ঠিত হয়।
রফিক সীডস এর ডিলার সুমির উদ্দিনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা সহকারী কৃষি অফিসার শফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থাত ছিলেন রফিক সীডস এর মার্কেটিং অফিসার মো: তুহিন আলী, পবা উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার আসরাফুল ইসলাম, রফিক সীডের ডিলাম মতিউর রহমান, বীজ ব্যাবসায়ী রকিবুল ইসলাম, গোদাগাড়ি বীজ ব্যাবসায়ী মো: আলোম, মোহাম্মদ আলী, মো: জিন্নাত সেলিম রেজা বাবুসহ স্থায়ীয় টমেটোচাষী, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা থাইল্যান্ড থেকে আমদানিকৃত হাইব্রিড টমেটো রাজকুমারকে ভাইরাসস সহনশীল ও উচ্চফলনশীল আগাম জাত বলে কৃষকদের মাঝে পরিচয় করিয়ে দেয়। এছাড়াও এই জাতের টমেটো বেশি করে চাষ করার বলে মতামত দেন।




