রাজশাহী জেলা প্রশাসকের কাছে আশার কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শীতের শুরুতেই দেশের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে দরিদ্র, সুবিধা বঞ্চিত দরিদ্র ও দু:স্থ মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ৪০০টি কম্বল হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক শামীম আহমেদের হাতে এ কম্বল তুলে দেন আশার রাজশাহী ডিস্ট্রিক্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সদরের রিজিওনাল ম্যানেজার মাসুদ দাদখান, গোদাগাড়ীর রিজিওনাল ম্যানেজার কোরবান আলী, ব্রাঞ্চ ম্যানেজার মোনায়েম হোসেন ও এনামুল হক।
প্রতি বছরের ন্যায় এ বছরও জেলা প্রশাসনের মাধ্যমে রাজশাহী জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের লক্ষে এসব কম্বল হস্তান্তর করা হয়েছে বলে জানায় বেসরকারূী সংস্থা ‘আশা’র কর্মকর্তারা।
আশার ডিস্টিক্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, ‘প্রতি বছর আমরা এই কার্যক্রমটি পরিচালনা করে আসছি। আশা করি আগামী বছরগুলোতেও আশার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় রাজশাহী জেলার অসহায় মানুষের জন্য এ সহযোগীতা অব্যাহত থাকবে।




