চারঘাটে বাড়ি থেকে মটোরসাইকেল নিয়ে লাপাত্তা যুবক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলার রাউথা গ্রাম থেকে আরটিআর নীল রং এর একটি মটোরসাইকেল চুরি করে নিয়ে পালিয়েছে আলাইপুর ভুরিপাড়া গ্রামের জহুরুল আলী নামের এক যুবক। গত বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে চারঘাট রাউথা গ্রামের আব্দুল গণির ছেলে জালামের বাড়ি থেকে মটোরসাইকেটি কৌশলে নিয়ে পালিয়ে যায় জহুরুল। এ ঘটনায় শনিবার জালাম চারঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর ভুরিপাড়া গ্রামের শিপন আলীর আরটিআর ১৫০ সিসি নীল রং এর মটোরসাইকেলটি চারঘাট উপজেলার রাউথা গ্রামের আব্দুল গণির ছেলে জালামের বাড়িতে ছিলো। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে জালামের বাড়িতে গিয়ে আলাইপুর ভুরিপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে জহুরুল আলী মটোরসাইকেলটি কৌশলে বের করে নিয়ে পালিয়ে যায়। গত ৪ তিন যাবত জহুরুল আলীর সাথে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যাচ্ছে না। নিরুপায় হয়ে শনিবার চারঘাট থানায় এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছে চারঘাট রাউথা গ্রামের আব্দুল গণির ছেলে জালাম।
জালাম বলেন, আমার বন্ধু আলাইপুর গ্রামের শিপনের নীল রং এর আরটিআর গাড়ি আমার কাছেই থাকে। গাড়িটি হাপ টাকা জমা দেয়া আছে রেজিস্টেশনের জন্য। গত বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে আমার বড়িতে কেউ না থাকার সুযোগে জহুরুল আলী কৌশলে মটোরসাইকেল নিয়ে পলিয়ে যায়। জহুরুল আলী আমার বাড়ি থেকে কাউকে কিছু না বলেই মটোরসাইকেল নিয়ে গেছে। তাকে বাড়ি থেকে মটোরসাইকেল বের করে নিয়ে যেতে দেখেছে প্রতিবেশী অনেকেই।
তিনি আরো বলেন, জহুরুলের সাথে একাধিক বার যোগাযোগ করার চেস্টা করেও তাকে পাওয়া যায়নি। মটোরসাইকেল ও জহুরুলকে কেউ ধরিয়ে দিতে পারলে, তাকে পুরস্কার দেয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয় চারঘাট থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। দ্রুত মটোরসাইকেল ও অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




