রাজশাহীতে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবসা পর্যালোচনা ও মাসিক সভা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪; সময়: ৬:৫৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের  রাজশাহী অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারী ) সকালে রাজশাহীর হোটেল থ্রি স্টারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা  প্রকল্পের  নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা ও মাসিক  সমন্বয়  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীর উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী বীমা (তাকাফুল) প্রকল্পের  উপ- ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের  উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মুঈদ শাহীন

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক জিল্লুর রহমার, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন,  জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ রাশেদুল ইসলাম।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন