নগরীতে সেলাই মেশিন ও কম্বল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪; সময়: ৭:১০ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: প্রফেসনাল সোসাল ওয়ার্কস ফাউন্ডেশনের উদ্যোগে (পিএসডব্লিউএফ) রাজশাহীর উদ্যোগে দরিদ্র প্রতিবন্ধী পরিবারের আয় বৃদ্ধির জন্য ৩টি সেলাই মেশিন ও ১০০টি কম্বল প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপশহরে পিএসডব্লিউএফ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও কম্বল বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ পরিচালনা বোর্ড রাজশাহী জেলা সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

পিএসডব্লিউ এফ রাজশাহীর সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিএসডব্লিউ এফ সহ-সভাপতি সমাজসেবা অধিদপ্তর (অব:) সহকারী পরিচালক জায়তুনা খাতুন, ট্রেজারার সমাজসেবা অধিদপ্তর (অব:) সহকারী পরিচালক খোরসেদা নাসরিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন