রাজশাহীর পবায় দুই দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় দুই দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ‘ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ এবং পরীক্ষামূলকভাবে ড্রীপ সেচ পদ্ধতির প্রচলন শীর্ষক প্রকল্পের আওতায় এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বিএমডিএ রাজশাহী প্রধান কার্যালয়ের প্রকল্প পরিচালক শহীদুর রহমানের পরিচালনায় পবা উপজেলা সার্বিক কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এ যাবৎ গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, কৃষি সুরক্ষা প্রকল্প বিষয়ে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম।
প্রশিক্ষণে দেশে গরুর চাহিদা পূরণের লক্ষে গরু পালনের আধুনিক টেকসই পদ্ধতি সংক্রান্ত আলোচনা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, বিভিন্ন জাতের মাছ ও পুকুরে সম্পূরক খাদ্য প্রয়োগ ও রোগ বালাই নিয়ে আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্শকর্তা আসাদুজ্জামান।
এছাড়াও ‘ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ এবং পরীক্ষামূলকভাবে ড্রীপ সেচ পদ্ধতির প্রচলন শীর্ষক প্রকল্পের মাধ্যমে কৃষকের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন, ভূ-পরিস্থ পানির রক্ষণাবেক্ষন ও ব্যবহার সম্পর্কে কৃষকের ভূমিকা, খরা সহিষ্ণুসহ নতুন উদ্ভাবিত বিভিন্ন জাতের চাষাবাদ নিয়ে, আধুনিক চাষ পদ্ধতি ও পোকামাকড়ের পরিচিতি ও দমন পদ্ধতি ও স্মার্ট কার্ড ব্যবহার করে সেচ গ্রহণে আদর্শ কৃষকের ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।




