মোহনপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪; সময়: ৫:৫৩ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিববেদক : মোহনপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে পুষ্পস্তবক ও আলোচনা সভা করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মৌগাছি ইউনিয়নের মুগরইলে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের হলরুমে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতি চারণে আলোচনা সভা করেন তারা।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব সিদ্দিকুর রহমান, মোহনপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বকুল, মোহনপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আওয়াল, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা যুব কর্মকর্তা সঈদ আলী রেজাসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারিরা।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন