চারঘাটে মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে চারঘাটেও মহান বিজয় দিবস পালন করা হয়েছে। চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে এই দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। উপজেলা প্রশাসন, বিএনপি,মুক্তিযোদ্ধা, চারঘাট প্রেসক্লাবে ও শিক্ষাপ্রতিষ্ঠান, বুধিরহাট কলেজসহ রাজনৈতিক অঙ্গসংগঠন মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অপর্ণ করেন।
উপজেলা প্রশাসন আয়োজনে পরিষদ চত্বওে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা স্থানীয়ভাবে উৎপাদিত চারু, কারু শিল্প পণ্যের, কৃষি মেলা, গ্রামীণ বাংলার পুলি-পিঠা এবং সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, পলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেরা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক মাইনুল হক সান্টু, অর্থ সম্পাদক মিঠু রানা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা সহ সরকারী দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।




