বাগমারায় পুকুর থেকে মাদকসেবী ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ

জ্যেষ্ঠ প্রতবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারায় পুকুর থেকে মাদক সেবী ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মাদক সেবী ভ্যান চালকের নাম নয়ন মিয়া (৩৮)। তিনি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বড়পুকুর গ্রামের আফাজ উদ্দীনের পুত্র। পুলিশ নিহত মাদক সেবী নয়ন মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রস্তুতি নিচ্ছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ ডিসেম্বর) নয়ন মিয়া তার মচমইল বাজারের চায়ের দোকানে গিয়ে স্ত্রীর কাছ থেকে বাজার করার জন্য ব্যাগ নিয়ে বাজার করতে যান। তিনি বাজার করে নিজ দোকানে ফিরার পথে মচমইল সরকারী প্রাথমিক ব্যিদ্যালয় সংলগ্ন পুকুর পাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি পানিতে পড়ে যায়। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে এলাকার লোকজন ভ্যান চালক নয়ন মিয়ার লাশ পুকুরে ভাসতে দেখে। নয়নের পরিবার লাশটি সনাক্ত করার পর বাগমারা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সন্ধ্যার কারনে পুকুরের পানিতে পড়লেও কোন ব্যক্তিবর্গ তাকে দেখতে পরেনি। পুলিশের ধারনা নয়ন মিয়া মাদক সেবন করে বাজারের ব্যাগ নিয়ে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যেতে পারে ? এমনই মন্তব্য করছেন এলাকার সাধারণ মানুষ।
পুলিশ ও এলাকার বাসীর ধারনা থাকলেও পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুত করছেন। তবে কেউ কেউ ধারনা করছেন, নয়নের কাছ থেকে বখাটে লোকজন টাকা পয়শা কেড়ে নিয়ে তাকে পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে। এছাড়াও তার বাজারে চায়ের দোকানটাও ওই সকল বখাটেরা নিজেদের দখলে নিতে পারেন বলে এলাকার লোকজন আশংকা করেছেন।
বাগমারা থানার পুলিশ জানায়, লাশটি উদ্ধারের সময় নয়নের বাজার করা ব্যাগ, টাকা পয়সা সব কিছুই ছিল। তাদের ধারনা অতিরিক্ত মাদক সেবনের কারনে সে জ্ঞান হারিয়ে ফেলে নিজেই পুকুরের পানিতে পড়ে মারা যায়। কেউ যেন কোন অভিযোগ করতে পারে সেই জন্য পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুত করেছেন।
যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মাদক সেবনের কারনেই ভ্যান চালক নয়ন মিয়ার মৃত্যু হয়েছে। তার পরেও প্রকৃত ঘটনা জানার জন্য লাশটি ময়না তদন্তের জন্য প্রস্তুত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে ময়না তদন্তের জন্য নিহত নয়ন মিয়ার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে তিনি জানিয়েছেন।




