মোহনপুরে এমপি মিলনকে শিক্ষকদের ফুলের শুভেচ্ছা

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬; সময়: ৭:৪৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে উপজেলা শিক্ষক সমিতির (বারী) পক্ষ থেকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার বিকালে পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওযায় তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম শেখ, ধোপাঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মেহেবুব শাপলা, ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, জাহানাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল বিশ্বাস, বেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান খান, মহিষকুন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী দেওয়ান।

আরো উপস্থিত ছিলেন ভীমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, পিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, আতানারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, মসজিদ মিশন একাডেমির প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রহমান, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, মহবতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সহসম্পাদক রাজশাহী-৩ আসনে সংসদ সদস্য এবং বিএনপির অপ্রতিদ্বন্দী নেতৃত্ব এ্যাডঃ শফিকুল হক মিলন পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় নির্বাচনী এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি উৎসবের আমেজ বিরাজ করছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন