রাজশাহী সিটিতে আরইউটিডিপি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

নগর উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে আন্তঃসংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬; সময়: ২:৫০ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্প (আরইউটিডিপি)-এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় আরইউটিডিপি প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরের অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ-সহনশীল নগর গঠন, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তর ও অংশীজন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের কার্যক্রম নির্ধারিত সময়ে ও মানসম্মতভাবে বাস্তবায়নের পাশাপাশি সমন্বিত উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন