পুঠিয়ায় ভেজাল বালাইনাশক জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫; সময়: ৭:২৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে নকল বালাইনাশক আটক করা হয়েছে। রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানি বোরুন, গ্রোজিংক, রোভরালসহ নকল কীটনাশক বিক্রয়ের অপরাধে দোষী ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে।

জানা গেছে, পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে মেসার্স এস এম ট্রেডার্স প্রোঃ এস এম খালেক নকল কীটনাশক বিক্রয় করে আসছে।

এমন খবর পেয়ে সিনজেনটা কোম্পানির কর্মকর্তাগন দোকানটিতে নজরদারীতে রাখে। এবং গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস ও পুলিশ ফোর্সসহ ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ১০ হাজার জরিমানা করে বিভিন্ন কোম্পানির ভেজাল কীটনাশক জব্দ করে ভেজাল পণ্য গুলো ধ্বংস করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন