পবায় শীতার্ত আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫; সময়: ৬:০১ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা চত্তরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত মানবিক সহায়তা কর্মসুচির আওতায় এসব কম্বল বিতরণ করা হয়।

পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশিরের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম।

এছাড়াও উপজেলার বিভিন্ন এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও চরের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন