মোহনপুর থানার নতুন ওসির সাথে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫; সময়: ১০:১০ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমানের সাথে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে সাক্ষাৎ কালে উপহার হিসেবে ইসলামী বই প্রদান করে অফিসার ইনচার্জ কে মিষ্টি মুখ করান তারা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর শাখার আমীর অধ্যাপক আব্দুল আওয়াল, সেক্রেটারি ও রায়ঘাটি ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মৃধা, কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।

উল্লেখ্য, মোহনপুর থানার বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের চলে যাবার পর সোমবার সন্ধ্যায় থানায় এসে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আতাউর রহমান যোগদান করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন