বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের পরিচালনায় গণহত্যা দিবসে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন, বাগমারা থানার এসআই আব্দুল মজিদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গণহত্যা দিবস উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।




