থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
প্রকাশিত:
এপ্রিল ৪, ২০২৫; সময়: ৮:৪৮ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৪ এপ্রিল) সম্মেলনের ফাঁকে সকালের নাস্তার সময় তিনি এ বৈঠক করেন।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।




