গা’জায় গণহ’ত্যার বিরুদ্ধে চারঘাটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী) : ফিলিস্তিনের মুসমানদের উপর ইসরায়েলি হামলা ও গণহত্যার বিরুদ্ধে চারঘাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে হাদীস আন্দোলন ও যুবসংঘ চারঘাট উপজেলা শাখা।
শুক্রবার (১১ এপ্রিল) বিকালে আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদীস যুবসংঘ চারঘাট উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মিছিলটি চারঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চারঘাট চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে বক্তব্য রাখেন আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ চারঘাট উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক আজিজুর রহমান, রাশিদুল ইসলাম,সভাপতি মিয়াপুর ও সহ-সভাপতি নুরুজ্জামান এবং যুবসংঘ চারঘাট উপজেলা শাখাসহ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার মুসলমানগন অংশ গ্রহন করেন।
সভায় বক্তারা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলী দখলদার বাহিনীর দ্রুত হামলা বন্ধের দাবী জানান। এছাড়াও বিশ্ব মানবতার এই দুর্দিনে সবাইকে ফিলিস্তিনীদের পাশে দাড়াতে এবং যুদ্ধ বিরতি লঙ্ঘন এর দায়ে ইসরাইলকে বিচারের মুখোমুখি করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান।




