চারঘাটে জলবায়ু পরিবর্তন ও নগর উন্নয়ন নিয়ে দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট পৌরসভার সহায়তায়, জিআইজেড ও টিলার-এর যৌথ উদ্যোগে “ইনোভেশনস ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট (ইনক্লুড)” প্রকল্পের আওতায় বুধবার (৬ আগস্ট) চারঘাট উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালার মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, কৃষি উৎপাদনে নিম্নমুখী প্রবণতা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রভাব বৃদ্ধি—এই তিনটি বড় সমস্যা চিহ্নিত করে উদ্ভাবনী, ডিজিটাল এবং অন্তর্ভুক্তিমূলক সমাধান খুঁজে বের করা। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জন্য টেকসই সমাধান তৈরি করাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আতাউর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন:
রফিকুল ইসলাম – নগর উন্নয়ন উপদেষ্টা, জিআইজেড
ইকবাল আহমেদ – প্রধান পরামর্শদাতা
ফাতেমা তুজ জোহরা – ইভেন্ট ম্যানেজমেন্ট ও স্টেকহোল্ডার এনগেজমেন্ট বিশেষজ্ঞ
রাশেদুজ্জামান – উপজেলা সমাজসেবা কর্মকর্তা
আল মামুন হাসান – উপজেলা কৃষি কর্মকর্তা
সরকার এনায়েত কবির – উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
মিজানুর রহমান – চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ
ফরহাদ লতিফ – উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
নজরুল ইসলাম বাচ্চু – চারঘাট প্রেসক্লাবের সভাপতি
মজিবর রহমান – পৌর সহকারী প্রকৌশলী
মোজাহিদুল ইসলাম – পৌর কর নির্ধারক
এছাড়াও হিজড়া সম্প্রদায়, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, কৃষি উৎপাদন হ্রাস পাওয়া এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের বিস্তার এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই বাংলাদেশে জলবায়ু-সহনশীল স্মার্ট নগর গঠনের জন্য উদ্ভাবনী কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন জরুরি।”




